চ
ট্টগ্রামের আলোচিত একটি ইয়াবা মামলার অভিযোগপত্রে কারসাজি, ভুল মোবাইল নম্বরের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ব্যবহার এবং আসামিকে অব্যাহতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. বদরুদ্দোজার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের বিভাগীয় তদন্ত। প্রায় আড়াই বছর ধরে চলা তদন্ত শেষে তাঁর এক বছরের জন্য একটি বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করার সুপারিশ করা হয়েছে। তবে এরই মধ্যে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা নেই বলে দাবি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মো. বদরুদ্দোজা বর্তমানে ফেনী জেলা সদর আদালতে কর্মরত। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১৩ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ও বিভাগীয় মামলা তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদ রানা তদন্ত প্রতিবেদন (ফাইন্ডিংস) উপপুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) বরাবর জমা দেন। এর মাধ্যমে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর দায়ের হওয়া বিভাগীয় মামলা নম্বর-৪৪-এর তদন্ত শেষ হয়।
সম্পাদক: আবু বক্কর সিদ্দিক, ব্যবস্থাপনা সম্পাদক : এস এম আসাদ, নির্বাহী সম্পাদক: এম এম উদ্দিন,
বার্তা সম্পাদক : মোঃ আতিকুর রহমান স্বপন যোগাযোগ : ৪৫, ট্রফিখানা টাওয়ার, পুরানা পল্টন মোড়, ঢাকা : ১০০০
মোবাইল নম্বর: ০১৯৮৮-৫৩০৯২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত