নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম।
গতকাল ৬ই নভেম্বর (শুক্রবার) বাদ এশা চট্টগ্রামের উত্তর হালিশহর চৌধুরীপাড়ায় ‘হযরত গাউছে পাক (রহ.) ও জামে আউলিয়া কেরামের পথ ও পুনরুদ্ধার সম্মেলন এবং সালাতু-সালাম মাহফিল’ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দারুল হিকমা সুন্নী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী জামশেদ আলমের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আজগর আলী চৌধুরী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরি, ও সীতাকুণ্ড হযরত উমর রাদিআল্লাহ আনহু জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা রাশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইনফেনিয়া গ্রুপ বাংলাদেশের প্রধান ইমাম হাফেজ ক্বারী আল্লামা ফরিদুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া আলোচক ও ঢাকা বিস্ববিদ্যালয়ে পি এইচডি গবেষক ও পশ্চিম মাদার বাড়ি জাহানারা ইরাহীম ফাউন্ডেশন জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি রেজাউল কাউসার।
প্রধান অতিথি আল্লামা মুফতি রেজাউল কাউসার তার বক্তব্যে বলেন "আল্লাহর অলি এবং বুজুর্গদের সম্মান রক্ষা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। বর্তমান সময়ে অলিদের মাজারে যে ভাঙচুর ও হামলা চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়ে আল্লামা মুফতি রেজাউল কাওসার বলেছেন— 'আল্লাহর অলিদের মাজারে যারা হামলা চালায়, তারা আসলে শয়তানের বাচ্চা।' । তিনি বলেন আল্লাহতাআলার নূর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস সহকারে প্রাণাধিক ভালোবাসা ব্যতীত ঈমান হয় না, প্রাণাধিক প্রিয়নবীর অসিলা ব্যতীত কোন কল্যাণ আসেনা, প্রিয়নবীর প্রতি সালাতু সালাম ব্যতীত কোন এবাদত কবুল হয়না। আল্লাহতাআলার নূর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমই জীবনকে করে মহীয়ান, দূর করে দেয় সব মালিন্য, পৌঁছে দেয় দয়াময় আল্লাহতাআলার নৈকট্যে; যে জীবন প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে উঠেনি দয়াময় আল্লাহতাআলার প্রকৃত রহমত ও দান থেকে সে বঞ্চিত। আল্লাহতাআলার নূর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনতে পারার মধ্যেই বিশ্বের প্রতিটি মানুষের জন্য সত্য-মুক্তি ও শান্তি নিহিত। প্রাণাধিক প্রিয়নবীকে না বুঝতে পারাই মানব জীবনের প্রকৃত ব্যর্থতা ও চরম দুর্ভাগ্য। এ বিশ্বে সকল গুণ-জ্ঞান-সভ্যতা-বিজ্ঞান-জীবনের সকল আলোকমালা আল্লাহতাআলার নূর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেই উৎসরিত। প্রাণাধিক প্রিয়নবীর আলো বিহীন সমাজ অজ্ঞতা-অসভ্যতা-বর্বরতা-অনাচার-কূসংস্কার মাত্র।
আল্লামা মুফতি রেজাউল কাউসার তার বক্তব্যে বলেন গাউছেপাক রাহমাতুল্লাহি আলাইহি ও জামে আউলিয়া কেরামের প্রতি ভালবাসা যেমন দয়াময় আল্লাহ প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের আহলে রাসুল আলাইহিমুস সালাম এর ভালবাসা, তেমনি আল্লাহর ওলীগণের পথও আল্লাহ রাসূলের পথ তথা কালেমা ঈমান দ্বীন খেলাফত ও মানবতার পথ।
গাউছেপাক রাহমাতুল্লাহি আলাইহিকে ভালবাসা আর গাউছেপাক রাহমাতুল্লাহি আলাইহি এর পথে থাকা একাকার বিষয়। অর্থাৎ গাউছেপাক রাহমাতুল্লাহি আলাইহিকে সত্যিকারে কেউ যদি ভালবাসেন শ্রদ্ধা করেন তবে তাকে গাউছেপাক রাহমাতুল্লাহি আলাইহি এর পথে তথা সত্যিকারের ইসলামে থাকাটাও জরুরী। গাউছেপাক কে ভালবাসি বলা আর গাউছেপাকের পথ দিশাচ্যুত তথা বিচ্ছিন্ন থাকে তাহলে সেটা গাউছেপাকের নামে ধোকা প্রতারণা। গাউছেপাক ও জামে আউলিয়া কেরামের পথ সর্ব বাতেল থেকে মুক্ত পথ হকের বিশুদ্ধ ও নির্ভেজাল এবং আকিদা আধ্যাত্মিক মানবিক রাজনৈতিক সব দিকে ভাই বোন সম্মেলিত পূর্ণাঙ্গ পথ। এখন গাউছেপাকের নাম মোবারক আছে ওরশ মাহফিল আছে গা-কমিটি ওমুক কমিটি তমুক কমিটি ইত্যাদির মাধ্যমে হাজার হাজার টাকার ব্যবসা বানিজ্য আছে কিন্তু হক বা হকের দিশা তথা গাউছেপাক ও জামে আউলিয়া কেরামের প্রদত্ত বিশুদ্ধ পথ নেই।
ওহাবী সালাফী শিয়া খারেজী মওদুদী তাবলীগী তালেবানী ইত্যাদি বাতেল ফেরকা আউলিয়ে কেরাম ও আউলিয়া কেরামের প্রদর্শিত আসল ইসলাম অস্বীকার তো করেই। কিন্তু সুন্নী লেবাস ধারী মুয়াবিয়াবাদী এজিদবাদী খারেজীগংও বাতেলের (বাতেল ফেরকা, বস্তুবাদ ও দ্বীনে বাতেলা) দালালী করে বস্তুবাদের দালালী করে বাতেলকে ভোট সমর্থন সহযোগিতা করে ক্ষমতায়ন ও ক্ষমতাসীন গোষ্ঠীর গোলামী করে বাতেলের কুফরি ও স্বৈর রাজনীতির ধারক হয়ে, ইসলামকে অরাজনৈতিক ঘোষণায় ইসলামের খেলাফত অস্বীকার করে, খুন জুলুম অন্যায় অবিচার পাশবতা বর্বরতা কে ইসলামের আমল হিসেবে চালিয়ে দেয়া ভূয়া ইসলাম ও তাদের নিকৃষ্ট স্বৈর রাজনীতির ধারক হয়ে আবার গাউছেপাক খাজাবাবা সহ জামে আউলিয়া কেরামের আপন দাবী করে, এই দাবী ঈমান হরণের দ্বীন ধ্বংসের খেলাফত ধারা উৎখাতের লক্ষ্যে ভয়ংকর কুফরি ধোকা প্রতারণা ছাড়া কিছুই নয়।
গাউছেপাক খাজা বাবা সহ জামে আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এর বিশুদ্ধ পথ দিশা তথা সর্ব বাতেল মুক্ত আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক রাজনৈতিক খেলাফত ও মানবতার পথ #বিশ্ব সুন্নী আন্দোলন ও #বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর মাধ্যমে এই যুগে তুলে ধরেছেন জামে আউলিয়া কেরামের উত্তরাধিকার সত্য ও মানবতার মহান ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা।
পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং আউলিয়ায়ে কেরামের সুমহান আদর্শ ও সঠিক পথ অনুসরণ নিয়ে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও সালাতু-সালাম পেশ করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে অংশগ্রহণ করো।
সম্পাদক: আবু বক্কর সিদ্দিক, ব্যবস্থাপনা সম্পাদক: এস এম আসাদ,
নির্বাহী সম্পাদক: এম এম উদ্দিন, বার্তা সম্পাদক: মোঃ আতিকুর রহমান স্বপন
যোগাযোগ: ৪৫, ট্রফিখানা টাওয়ার, পুরানা পল্টন মোড়,ঢাকা: ১০০০ মোবাইল নম্বর: ০১৯৮৮-৫৩০৯২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত