বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
  • অনলাইন ডেস্ক

চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়া থেকে সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews