বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি চমেক কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাস আসার খবরে আতঙ্কে কর্মচারীরা-দ্রুত প্রত্যাহারের দাবি জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিন মেরামতে দুই প্রকৌশলী নিয়োগেই ৫০ কোটি টাকা চায় রেলওয়ে কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ড ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ জুলাই আন্দোলনের অজুহাত টেকেনি আদালতে

জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে ফের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হামলা চালিয়েছে ছাত্রদল। হাসপাতালের ভেতরে ও বাইরে সংঘটিত এ হামলায় জকসুর নেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাধারণ রোগী ও তাদের স্বজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews