

ফটিকছড়িতে এভাবে ছাদা নিচ্ছে চাঁদাবাজ গোষ্ঠীতে
চট্টগ্রামের ফটিকছড়িতে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত দুটি সংগঠন—হেয়াকো ট্রাক-পিকআপ চালক সমবায় সমিতি এবং হেয়াকো ট্রাক-পিকআপ মালিক সমবায় সমিতির নামে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী গাড়ি থেকে রশিদ দিয়ে নিয়মিত ‘বাধ্যতামূলক অর্থ’ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, হেয়াকো বাজার এলাকায় সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিভিন্ন ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী গাড়ি থামিয়ে নির্ধারিত হারে টাকা আদায় করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।