সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় নকল ঘি বিক্রি করার অপরাধে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে আরও তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর চট্টগ্রাম।

অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা, পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews