বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন নির্বাচনের ইঙ্গিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ভোটে জয় পেয়েও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর। ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না। একই সঙ্গে নতুন করে এই আসনে নির্বাচনের সম্ভাবনার কথাও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন। রায়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করা হয় এবং আসলাম চৌধুরীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। অন্যদিকে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, যায়েদ বিন আমজাদ এবং মো. আজিম উদ্দিন পাটোয়ারী। এ ছাড়া ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং যমুনা ব্যাংক পিএলসির পক্ষে ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির শুনানি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews