রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

 

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, বোয়ালখালীর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া, যুব উন্নয়ন অফিসার মোসলেহ উদ্দিন চৌধুরী ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সাংবাদিক বাবর মুনাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমবায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রাসেল চৌধুরী।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সমবায়ী প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন উত্তরভূর্ষি সমবায় সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান ফারুকী, মো. মোরশেদ আলম, জামেন আরা বেগমসহ অন্যরা।

অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতি হিসেবে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও উত্তরভূর্ষি সমবায় সমিতি লিমিটেডের নাম উল্লেখ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শংকর চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় সমবায় দিবসের সূচনা র‍্যালি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews