
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে মোহাম্মদ ইয়াসিন (৫০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ইয়াসিন ওই জাহাজে পণ্য খালাস তদারকির দায়িত্বে থাকা এক বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।