সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন চট্টগ্রাম সমুদ্রে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায়, কর্মহীন হাজার হাজার জেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এস এম আসাদ নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য।উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনির হোসেন,সহ সভাপতি মীর মোঃ অলিউর রহমান মনির,সহ সভাপতি মোহাম্মদ হাসান মল্লিক, সহ সভাপতি সাইয়েদুল ইসলাম নান্টু,সহ সভাপতি আব্দুল বাছিত,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আলম ডেভিড,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন,সহ সাংগঠনিক গাজী কবির হোসেন, আলী আহমদ সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ বোরহান সহ প্রচার সম্পাদক, মোঃ শাহজাহান সাজু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য,লিটন মল্লিক সদস্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews