শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি চমেক কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাস আসার খবরে আতঙ্কে কর্মচারীরা-দ্রুত প্রত্যাহারের দাবি

হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

হবিগঞ্জ  প্রতিনিধি:

হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধীনে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পিস্তল, ০৬টি, ম্যাগাজিন ০৭টি এবং বিভিন্ন প্রকারের গুলি ২২ রাউন্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান।

এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, গত তিন মাসে ৫৫ বিজিবি’র অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে ৪১ লক্ষ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।
বাইট ঃ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews