সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি চমেক কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাস আসার খবরে আতঙ্কে কর্মচারীরা-দ্রুত প্রত্যাহারের দাবি জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিন মেরামতে দুই প্রকৌশলী নিয়োগেই ৫০ কোটি টাকা চায় রেলওয়ে কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ড ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ জুলাই আন্দোলনের অজুহাত টেকেনি আদালতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন নাজমুল করিম (৩৫) ও হিমেল (২৮)। নাজমুল বিকাশ ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নাজমুল করিম ও হিমেল সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোডে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আশুগঞ্জে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা জানান, তারা দু’জন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশে বের হয়েছিলেন। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থা ঢাকা নেয়ার পথে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews