সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক, দেয়ালধসে মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মো: মাহতাব বিন মাইন, নিজস্ব প্রতিবেদক।

৪২ বছর পর চট্টগ্রাম নগরবাসী গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত দেখলো। ১৯৮৩ সালের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের রেকর্ড ৫১১ মিলিমিটার। অতিভারী বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। রিং রোডে একাংশ ভেঙে গেছে। একইসঙ্গে পাঁচলাইশে দেয়ালধসে মারা গেছে এক যুবক, আহত হয়েছে আরও তিনজন।

৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক, দেয়ালধসে মৃত্যু

আবহাওয়াবিদরা বলছেন, এমন বৃষ্টি যদি অমাবস্যা অথবা পূর্ণিমার সময়ে হতো তাহলে হয়তো জোয়ারের উচ্চতা পাঁচ থেকে সাড়ে পাঁচ মিটার পর্যন্ত ছাড়িয়ে যেতো। আর এতেই বড় বিপর্যয়ের সম্মুখীন হতো চট্টগ্রামবাসী। তবে আরও ৩ দিন এমন বৃষ্টিপাত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews