বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন দুই বছরে ৭০০ উন্নয়নকাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি Live Play Casino Online UK | Spartaza Casino Live Gaming Refer a Friend at Spinfin Casino and Play Online Casino Games in the UK CleanWins Poker Casino: Play Casino Online in the UK চসিক এর সড়ক বাতি বিভাগের চরম অব্যবস্থাপনা,রাতে ফ্লাইওভারে জ্বলে না বাতি uwin33 Casino: Play Casino Online in English for Singapore

চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ মাহতাব উদ্দিন  চট্টগ্রাম:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন ও কেরাত প্রতিযোগিতা-২০২৬।

ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাদ জোহর থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া ইসলামিয়া বাবুনগর, মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ক্বারিগণ পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত পরিবেশন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী (ইরান), শায়খ ড. ক্বারী হাসান ফাতহী আসআদ (মিশর), শায়খ ক্বারী মুফতি শিহাব উদ্দিন (পাকিস্তান), শিশু ক্বারী মুহাম্মদ আমিন কুহানী (ইরান) এবং শায়খ ক্বারী আব্বাস উদ্দিন (বাংলাদেশ)।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির।

সম্মেলনে উপস্থিত থাকার জন্য দেশ-বিদেশের কুরআনপ্রেমী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি সম্মেলনে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত উপভোগ এবং আয়োজনের সফলতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews