শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি

ইংল্যান্ড ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ জুলাই আন্দোলনের অজুহাত টেকেনি আদালতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২২ আগস্ট এস আলম লিখিতভাবে রাইজেনকে জানায়, তারা ‘ফোর্স মেজর’ ধারা কার্যকর করছে এবং চুক্তি বাস্তবায়ন আর সম্ভব নয়।
বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২২ আগস্ট এস আলম লিখিতভাবে রাইজেনকে জানায়, তারা ‘ফোর্স মেজর’ ধারা কার্যকর করছে এবং চুক্তি বাস্তবায়ন আর সম্ভব নয়।

ব্রাজিল থেকে র-সুগার বা অপরিশোধিত চিনি আমদানির একটি আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ানোর ঘটনায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে রায় দিয়েছেন লন্ডনের একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল। রায়ে প্রতিষ্ঠানটিকে প্রায় ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সুদ, আইনি ব্যয় এবং সালিশি কার্যক্রমের জন্য আরও প্রায় ৪৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৫২ লাখ টাকা পরিশোধ করতে হবে।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর হোয়াটসঅ্যাপে আলোচনার মাধ্যমে ব্রাজিলের রাইজেন ট্রেডিং এসএ এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ভিএইচপি কাঁচা আখের চিনি কেনাবেচায় সমঝোতায় পৌঁছায়।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর হোয়াটসঅ্যাপে আলোচনার মাধ্যমে ব্রাজিলের রাইজেন ট্রেডিং এসএ এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ভিএইচপি কাঁচা আখের চিনি কেনাবেচায় সমঝোতায় পৌঁছায়।
ঢাকাভিত্তিক ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদায় লন্ডনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রতিবেদনে বলা হয়, গত ১১ মে লন্ডনের সুগার অ্যাসোসিয়েশন (এসএএল) ট্রাইব্যুনাল এই রায় দেন। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ হলো, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম চুক্তি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্ত চুক্তির শর্ত কিংবা ইংরেজি আইনের অধীনে গ্রহণযোগ্য ছিল না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews