সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম সমুদ্রে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায়, কর্মহীন হাজার হাজার জেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার

চট্টগ্রাম সমুদ্রে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায়, কর্মহীন হাজার হাজার জেলে

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ মাইন উদ্দীন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বুধবার মধ্যরাত থেকে সমুদ্র ও সমুদ্র মোহনা সংলগ্ন নদীতে শুরু হয়েছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের বাধাঁহীন প্রজননের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সরকারের আরোপিত এ নিষেধাজ্ঞা মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরে আসছে মাছধরা ট্রলার। ইতোমধ্যে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র আনন্দবাজার ঘাট কাঠগড় ঘাট ও রানী রাসমণি ঘাটসহ সহ উপকুলের হাজারো জেলেরা তীরে ফিরে এসেছে । তবে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও সমুদ্রে ২২ দিনের এ অবরোধ নিয়ে জেলেদের মাঝে অসন্তোষ রয়েছে।

জেলেদের দাবী এখনো ইলিশের পেটে ডিম আসেনি। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের আরোপিত নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জেলেরা। এরপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ইলিশ আহরন থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা। তবে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে দেশের জলসীমানায় নৌবাহিনী সহ প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো, প্রনোদনার পরিমাণ বৃদ্ধি সহ তা প্রকৃত জেলেদের মাঝে বন্টনের দাবি জেলেদের।

 

কাট্টোলী রানী রাজমণির ঘাটে মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মান্নান বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে বেশিরভাগ জেলে শুন্য হাতে তীরে ফিরে আসছে। সমুদ্রে আর আগের মত মাছ ধরা পরছে না। সমুদ্রে দেশী বিদেশি অবৈধ ট্রলিং বোটের পাশাপাশি ভারতীয় জেলেদের আধিপত্য চলছে। এসব বন্ধে সরকারের কোন উদ্যোগ না থাকলেও বার বার অবরোধ দিয়ে জেলেদের ক্ষতিগ্রস্ত করছে মৎস্য অধিদপ্তর। তারপর আবার আবহাওয়া উল্টো।

জেলেদের নেতা প্রেলন দাস বলেন,এমনিতেই সাগরে মাছ পাচ্ছি না,তারপর এখন আবার নিষেধাজ্ঞা। তবে সরকার তাদের যে প্রনোদনা প্রদান করেন তা চাহিদার চেয়ে অনেক কম। এই চালের সাথে ডাল ও তেল দেয়ার দাবী জানান।

মাছের ট্রলার মাঝি মো.কামাল বলেন, আমরা জেলেরা বিভিন্ন এনজিও, ব্যাংক ঋনে জর্জরিত। তার সাথে আবার দাদনের বোঝা। এই ঋনের বোঝা মাথায় নিয়ে জেলে ব্যবসায় জড়িত সকল ব্যবসায়ী হতাশ।

রানী রাজমণী ঘাট মৎস্য আড়দার সমবায় মালিক সমিতির সাভাপতি মোঃ হাসান আলী চৌধুরী বলেন, জেলের প্রণোদনা আরো বাড়ানো উচিত। এই নিষেধাজ্ঞার সময় বঙ্গপোসাগরে নৌ-বাহিনী, কোষ্টগার্ড ভালোভাবে ডিউটি করা উচিত। অবরোধের সুযোগে মিয়ানমার ও ভারত আমাদের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার বলেন, ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে, মা ইলিশ সহ সামুদ্রিক সব ধরনের মাছের প্রজনন মৌসুম চলছে। তাই সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে লাভ মৎস্যজীবীদের।

 

তিঁনি আরও বলেন, ২২ দিনের অবরোধকালীন সময়ে উপজেলার ৩০ হাজার নিবন্ধিত জেলেদের বিশেষ প্রণোদনা দেয়া হবে। নিবন্ধনের বাইরে থাকা জেলেদেরও পর্যায়ে ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতজাত করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ১ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews