রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই কাপ্তাইয়ে, ব্যাহত নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদন বন্দর চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিতে দেরি, দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার নিয়ে শঙ্কা ডিপি ওয়ার্ল্ড ইস্যুতে বন্দর চেয়ারম্যানের উদ্বেগ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখা কে এই বিমান কর্মকর্তা? স্বামী মাছ ধরতে সাগরে, গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ এইচএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৩৯০ পরীক্ষার্থী ভোরে চট্টগ্রাম মেডিকেল থেকে নবজাতক চুরির চেষ্টা, চোরকে গণধোলাই ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন নির্বাচনের ইঙ্গিত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি বলেন, সভায় জানানো হয়, এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।

কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে।
হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews