শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হাত দিলে সেই হাত থাকবে না-সারজিস আলম জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ-প্রযুক্তি চাইলেন নৌপরিবহনমন্ত্রী বর্তমান আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল যুগে যেভাবে হারিয়ে যাচ্ছে নৈতিকতা পদোন্নতির তালিকায় ডিসিরাও, মাঠ প্রশাসনে পরিবর্তন আসতে পারে পাহাড়ধস-বন্যায় চট্টগ্রাম বিভাগে ৩৫ প্রাণহানি, পানিবন্দী লাখো মানুষ ক্ষুধা ভুলতে ‘ড্যান্ডি’র নেশায় ডুবে চট্টগ্রামের পথশিশুরা, ১০ থেকে ১৬ বছর বয়সীদের নিয়েই উদ্বেগ বেশি চট্টগ্রামে পুনর্বাসন পেয়েছে শতাধিক শিশু উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৮ শিক্ষার্থী, ধ্বংসস্তূপে আটকা বহু শিশু ৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক, দেয়ালধসে মৃত্যু দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর অপমানজনক হার!’—যুক্তরাষ্ট্রের বিদায়ে ইরানের খোঁচা

পদোন্নতির তালিকায় ডিসিরাও, মাঠ প্রশাসনে পরিবর্তন আসতে পারে

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
Add as a preferred source on Google
পদোন্নতির তালিকায় ডিসিরাও, মাঠ প্রশাসনে পরিবর্তন আসতে পারে
প্রশাসনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অন্তত নয় জন ডিসি রয়েছেন।
উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মাঠ প্রশাসনে ডিসি নিয়োগ পান। এমন নয়জন ডিসির পদোন্নতির পর মাঠ প্রশাসনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুরের ডিসি মো. নুরুল করিম ভূঁইয়া, চাপাইনবাগঞ্জের ডিসি আবু ছালেহ মো. মুছা জঙ্গী, রাজশাহীর ডিসি কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ডিসি ফরিদা খানম, টাঙ্গাইলের ডিসি শরীফা হক, শরীয়তপুরের ডিসি তাহসিনা বেগম, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, মাগুরার ডিসি মোতাক্কাবীর আহমেদ পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করায় পদোন্নতির জন্য নতুন করে পদায়ন হতে পারে।

ফলে তাদের স্থানে নতুন করে দ্রুতই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews