বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন চট্টগ্রাম সমুদ্রে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায়, কর্মহীন হাজার হাজার জেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ মাইন  উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল(এনসিটি) ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার সকাল ১১ টা থেকে চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়, যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

অনশনকারীরা বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই আমরা বিক্ষোভ মিছিল থেকে সরকারকে দুই দিনের সময় দেয়া হয়েছিলো আলোচনার জন্য।কিন্তু আলোচনার উদ্যোগ নেয়নি সরকার। তাই পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণঅনশন চলছে।

তারা বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া কোনোভাবেই মেনে নেয়া হবে না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন তারা।

গত ৮ অক্টোবর বিকেলে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews