শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি চমেক কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাস আসার খবরে আতঙ্কে কর্মচারীরা-দ্রুত প্রত্যাহারের দাবি

স্বামী মাছ ধরতে সাগরে, গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 সীতাকুণ্ড প্রতিনিধি,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ার সুযোগে এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার  (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

nagad

nagad

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পাশের জুদারপাড়া এলাকার বাসিন্দা জরিপ আলীর ছেলে রবিউল হোসেন (২৯) ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ঘরে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ বলেন, ঘটনার সময় তিনি অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে স্ত্রীর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews