শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে ট্রাক মালিক-চালকদের দুই সংগঠনের নামে রমরমা ‘চাঁদাবাজি চট্টগ্রামের মসজিদে ১৩ বছরের ইমামতি শেষে রহস্যঘেরা মৃত্যু, পাশে মিলল চিরকুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাকি সবাই বাদ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের মসজিদে ১৩ বছরের ইমামতি শেষে রহস্যঘেরা মৃত্যু, পাশে মিলল চিরকুট

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি:
সন্ধ্যার নামাজে অনুপস্থিত ছিলেন তিনি। খোঁজ নিতে গিয়ে মসজিদের দ্বিতীয় তলার কক্ষের জানালা দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তাঁর মরদেহ। পরে কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদসংলগ্ন একটি কক্ষে তিনি বসবাস করতেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাঁকে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি হয়তো কোনো কাজে বাইরে গেছেন। পরে দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন দ্বিতীয় তলায় তাঁর কক্ষে যান। সেখানে বাইরে থেকে তালা ঝুলতে দেখে জানালা দিয়ে উঁকি দিলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews