মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম খাগড়াছড়িতে ইউপিডিএফ–জেএসএস গোলাগুলি, নিহত ৩ জায়গা নিয়ে বিরোধ, টেকনাফে লাঠির আঘাতে কলেজছাত্র নিহত ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি শরীফের বদলি ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই কাপ্তাইয়ে, ব্যাহত নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদন বন্দর চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিতে দেরি, দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার নিয়ে শঙ্কা ডিপি ওয়ার্ল্ড ইস্যুতে বন্দর চেয়ারম্যানের উদ্বেগ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখা কে এই বিমান কর্মকর্তা? স্বামী মাছ ধরতে সাগরে, গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

জায়গা নিয়ে বিরোধ, টেকনাফে লাঠির আঘাতে কলেজছাত্র নিহত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের টেকনাফে চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

kishwan mobile

নিহত কলেজছাত্র হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোকতার আহমদের ছেলে শফি উল্লাহ (২২)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। আমি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন।

epic – mobile

শনিবার ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে থেকে ওঁৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

p2p wecon inner

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত যাতায়াতের পথের জায়গা বিরোধের জেরে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews