বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০–এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকালই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছিল। চট্টগ্রামের বেশ কয়েকজন বিএনপি নেতা এই পদে নিয়োগ পাচ্ছেন–এমন গুঞ্জন ও জল্পনা চলছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাহবুবের রহমান শামীম জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাহবুবের রহমান শামীম। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের কাছে তিনি হেরে যান। শামীমের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, কিন্তু তিনি রাজনীতি করছেন চট্টগ্রামে। নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচন করলেও তিনি নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের মাঝিরঘাট এলাকার বাসিন্দা।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকার চট্টগ্রামসহ দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে। এরপর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews