বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

চসিক এর সড়ক বাতি বিভাগের চরম অব্যবস্থাপনা,রাতে ফ্লাইওভারে জ্বলে না বাতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম।
সাম্প্রতিক সময়ে চসিকের আওতায় সড়ক ও ফ্লাইওভারে নির্মিত ল্যাম্প পোস্ট গুলোর অব্যবস্থাপনা চরমে উঠেছে। সড়ক বাতি বিশেষ করে ফ্লাইওভারের অনেকগুলো ল্যাম্পপোস্ট রাতের বেলা না জ্বলার কারণে সড়ক দুর্ঘটনা ও ছিনতাই এর মত ঘটনা হর হামেশাই হচ্ছে। বিগত সময়ে এই ফ্লাইওভারে অনেকগুলো ল্যাম্প পোস্ট রাতের বেলায় না জ্বলার কারণে একাধিক দুর্ঘটনা ও জীবনহানি ঘটেছে।
চলতি বছর ফ্লাইওভারে যে কয়টি দুর্ঘটনা রাতে ঘটেছে একই কারণে ঘটেছে । চসিকের সড়ক বাতি বিভাগের এরকম অব্যবস্থাপনা চলতে থাকলে দুর্ঘটনা আরো ঘটার আশঙ্কা রয়েছে।
গত জুলাই মাসের ৭ তারিখে রাত দশটার দিকে এক জন বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেল্টা ইউনিভার্সিটির মেধাবীছাত্র ইঞ্জিনিয়ার ফায়াজ তাজরিয়ান বাইক দুর্ঘটনায় নিহত হয়েছিল। সেই দিনের দুর্ঘটনার সময় ঐ জায়গায় ফ্লাইওভারের সড়ক বাতিগুলো রাতের বেলা জ্বলেনি। তার অকাল মৃত্যুতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে খোব সৃষ্টি হয়। সরে জমিনে দুর্ঘটনা স্থল পরিদর্শনে দেখা যায়, চসিকের সড়ক বাতি বিভাগের চরম অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা স্থলের (শহীদ ওয়াসিম ফ্লাইওভারের) অনেক বাতি এখনো রাতে জ্বলছে না। অনতিবিলম্বে ফ্লাইওভারের প্রতিটা বাতি সচল করা ও প্রায় তদারকি করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহল মনে করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews