সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছে এসআরবি।
নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে।
তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এই কর্মকর্তা ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র‍্যাবে যুক্ত হন। পরবর্তীতে বাহিনীর সাংগঠনিক রূপান্তরের পর চলতি বছরের ১৭ মে তিনি উপসহকারী পরিচালক হিসেবে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে দায়িত্ব নেন।
হাইওয়ে পুলিশ জানায়, গতরাতে ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করছিলেন এসআরবি সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যানকে তল্লাশিকালে অপর একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীরকে চাপা দিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ সদস্যরা ট্রাকচালকসহ আলমগীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে হাসপাতালে ভর্তি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, ‘চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আমার অদূরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। চোখের পলকে ট্রাকটি এসে তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো গেল না। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়ে আমরা স্তব্ধ।’ তিনি জানান, ঘটনাটি ঊর্ধ্বতন সদর দপ্তরকে জানানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে বাহিনীর পূর্ণ সামরিক মর্যাদায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকের চালক সজীব (৩০) দুর্ঘটনায় নিজে আহত হওয়ায় বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। মহাসড়কে দুর্ঘটনা সংঘটিত হওয়ায় হাইওয়ে পুলিশ এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews