রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাসের সংযুক্ত আদেশ প্রত্যাহারের দাবি চমেক কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুপন কান্তি দাস আসার খবরে আতঙ্কে কর্মচারীরা-দ্রুত প্রত্যাহারের দাবি জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিন মেরামতে দুই প্রকৌশলী নিয়োগেই ৫০ কোটি টাকা চায় রেলওয়ে কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ড ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ জুলাই আন্দোলনের অজুহাত টেকেনি আদালতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ

মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ রহমত আলী, হবিগঞ্জ প্রতিনিধি:

মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, এসব সামাজিক সমস্যা পতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি জরুরি।

এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান কর্তৃক বাস্তবায়িত আশা প্রকল্প-এর আওতায় শনিবার সকালে (১ আগষ্ট) হবিগঞ্জের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য দেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজবাহুল বারী লিটন, জালালাবাদ কলেজের অধ্যক্ষ ও পুরোহিত পার্থ প্রতিম দাস, আলী ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন মিয়া, হাজি আব্দুর রহমান মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা মো. বিলাল আহমেদ এবং তেঘরিয়া মাদ্রাসার খতিব মাওলানা জিবারুাল ইসলাম কাদেরী।

বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন ব্যক্তি, পরিবার এবং সমাজের স্বাভাবিক বিকাশে বড় বাধা। এসব অপরাধ প্রতিরোধে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা, পারিবারিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, যুবসমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্তকরণ এবং আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তাঁরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। কর্মশালায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম এবং বিবিসি নিউজ সাহেব আলী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এসেড হবিগঞ্জের প্রকল্প কর্মকর্তা মো. আবুজার গিফারি ইমন এবং মো. সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews