রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার।

বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ বানিয়াচং উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. জালাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এসআই মহসিন কবির, এসআই আয়াতুল্লাহ এবং এএসআই এনামুল মিয়ার যৌথ পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণে গ্যানিংগঞ্জ বাজারস্থ কলেজ রোডে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জালাল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৫নং কৃষ্ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সিরাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ৪নং ইউপি’র ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ময়না মিয়া হত্যা মামলার ১১নং আসামী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews