বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন চট্টগ্রাম সমুদ্রে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায়, কর্মহীন হাজার হাজার জেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব ৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি”প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক চট্টগ্রামে নকল ঘি বিক্রি, এম আর কনজিউমারসকে ২ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নাগরিক প্রত্যাশা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর চলাচলের জায়গা নিয়ে বিরোধ, দায়ের কোপে নাজিমুদ্দিনের হাতের রগ বিচ্ছিন্ন  ,হাসপাতালের নেওয়ার পথে পুনরায় হামলা।

চট্টগ্রাম তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)। তাঁরা দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। এ সময় রহিম উদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে অপহরণ করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে এক স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে তিনি মোবাইল ফোনে সঞ্জয় কুমার ঘোষকে ঘটনাস্থলে ডেকে নেন। এরপর তিনজন দলবদ্ধ হয়ে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews