বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোজ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের বৈঠক ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জবিতে সংঘর্ষে হামলার শিকার শিক্ষাথীরা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে মাদক, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জে অংশীজনদের কর্মশালা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এস এম আসাদ নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য।উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনির হোসেন,সহ সভাপতি মীর মোঃ অলিউর রহমান মনির,সহ সভাপতি মোহাম্মদ হাসান মল্লিক, সহ সভাপতি সাইয়েদুল ইসলাম নান্টু,সহ সভাপতি আব্দুল বাছিত,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আলম ডেভিড,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন,সহ সাংগঠনিক গাজী কবির হোসেন, আলী আহমদ সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ বোরহান সহ প্রচার সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য,লিটন মল্লিক সদস্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews